শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

নবীনগর সংবাদদাতা:   প্রিন্ট
বুধবার, ১৩ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:25 pm

নবীনগরে গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টুকরির মধ্যে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের টানচারা এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া মৃত সোনা মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (৬০) ও মাদারীপুর জেলার হাউজদি বেপারী বাড়ী এলাকার মৃত নোয়াব আলী বেপারী ছেলে সিদ্দিক ওরফে কালাই (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাউরফতেহপুরের টানচাড়া ব্রিজের উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বেতের টুকরিসহ দুজনকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে বেতের টুকরিতে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত কুমার রায়, পরিদর্শক তদন্ত রাজু আহমেদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | বুধবার, ১৩ মার্চ ২০১৯

The Daily Sarod |