নবীনগরে খানাখন্দের সড়কে অটোরিকশা পুকুরে, চালক নিহত

নবীনগর সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ০৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 3:07 pm

নবীনগরে খানাখন্দের সড়কে অটোরিকশা পুকুরে, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জুয়েল মিয়া (১৮) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নবীনগর-শ্যামগ্রাম-মাঝিয়ারা রুটে ধনু মেম্বারের বাড়ীর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া উপজেলার শ্যামগ্রাম দক্ষিন পাড়ার আহম্মদ আলী মিয়ার একমাত্র পুত্র।

জানা গেছে, সারাদিন রিক্সা চালিয়ে রাতের বেলায় চার্জে লাগানোর উদ্দেশ্যে গ্যারেজে যাবার পথে গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় অটোরিকশাটি। এলাকাবাসী খবর পেয়ে পানির নিচ থেকে অটোরিকশাটিসহ জুয়েলকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রসঙ্গত , রাস্তাটির দু’ই পাশেই পুকুর থাকায় ভেঙ্গে চুরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে দীর্ঘদিন। এলাকা বাসী জানান এখানে দূর্ঘটনা ঘটে প্রায়শই।
কর্তৃপক্ষের অবহেলায় মেরামতের অভাবে অত্যন্ত ঝুঁকি নিয়ে এ রাস্তায় চলাচল করতে হয় যানবাহন গুলোকে।

Facebook Comments Box

Posted ৩:০৭ পিএম | শনিবার, ০৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |