শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধার দাফনে বাধা, কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:05 am

নবীনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধার দাফনে বাধা, কনস্টেবল আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জ্বার, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক বৃদ্ধার মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে উপজেলা সদরের খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুক মিয়া নামে নবীনগর থানার এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ৮০ বছরের এক বৃদ্ধা জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে ওই বৃদ্ধার মরদেহ খাজানগর এলাকায় নবীনগর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতিনিধিরা। ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মরদেহ কবরস্থানে দাফনে বাধা দেন খাজানগর এলাকাবাসী। এ সময় পুলিশ ধাওয়া দিলে এলাকার লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ইটের আঘাতে পুলিশ কনস্টেবল ফারুক আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল সাড়ে ৫টায় ওই কবরস্থানেই বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, করোনাভাইরাসের কথা বলে এলাকাবাসী মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মরদেহ দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৫ এএম | রবিবার, ১২ এপ্রিল ২০২০

The Daily Sarod |