নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 2:42 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি বাজারে ১১টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। রোববার রাত আটটার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে মুদিমাল, সবজির দোকান, ফলের দোকান ও মালের গোডাউন রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সলিমগঞ্জ বাজারের বন্ধ থাকা একটি লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের নৌ-পুলিশ ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সদস্যদের সহায়তায় এলাকাবাসী প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন থেকে বাঁচাতে আরও পাঁচটি দোকানের মালপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাজারের একটি লন্ড্রির দোকানের বিদুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Posted ২:৪২ এএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya