নবীনগর প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ড্রেজারের মাধ্যমে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রসুল্লাবাদ ও জিনোদপুর ইউনিয়নে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে রসুল্লাবাদ ইউনিয়নের লহরীতে দুইটি ড্রেজার মেশিন ও প্রায় ১০০টি পাইপলাইন ধ্বংস করা হয়েছে।এছাড়াও জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরায় একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক একটি মামলায় বাঙ্গরা বাজারের বাতেন গং কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya