স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা চাপায় তামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়পুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। বাবার নাম শাহীন মিয়া। বাড়ি নারায়ণপুর গ্রামের মধ্যপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারর সকালে স্কুলে যায় তামিম। সেখানে যাবার পর বন্ধুদের সঙ্গে খেলার জন্য সামনের একটি দোকানে লাটিম কিনতে যায় সে। এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
Posted ৮:০৩ পিএম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya