শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবনির্বাচিত পৌর মেয়রকে জেলা নাগরিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 9:11 pm

নবনির্বাচিত পৌর মেয়রকে জেলা নাগরিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় মিসেস নায়ার কবিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া।

আজ সন্ধ্যায় পৌর মেয়রের বাসভবনে জেলা নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক, পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত এর নেতৃত্বে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, নীহার রঞ্জন সরকার, এড. উত্তম কুমার দাস, আব্দুল বাতেন নোমান, এমরান হোসেন মাসুদ, মো. জাকির হোসেন চৌধুরী, মনিরুল ইসলাম শ্রাবণ, মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, খবির রানা প্রমুখ।

নবনির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবির এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ফোরাম নেতৃবৃন্দ নবনির্বাচিত পৌর মেয়রের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | শনিবার, ০৬ মার্চ ২০২১

The Daily Sarod |