শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার নতুন ৩০৮ রিপোর্টে করোনা সনাক্ত ২৮জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 12:53 am

ব্রাহ্মণবাড়িয়ার নতুন ৩০৮ রিপোর্টে করোনা সনাক্ত ২৮জন

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ২৮জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। বুধবার রাতে পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ এই তথ্য জানান।

এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৩৩৩জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বুধবার সন্ধ্যায় ৩০৮টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ২৮জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের ১৩জন, আশুগঞ্জ উপজেলায় ৪জন, সরাইল উপজেলা ৭জন ও নবীনগরের ৪জন পজিটিভ এসেছে।

সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৪জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২৫জন।

Facebook Comments Box

Posted ১২:৫২ এএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

The Daily Sarod |