https://www.jac-recruitment.sg/?source=google.com
বিচার না পেয়ে নিরাপত্তাহীনতায় কামরুজ্জামান কাজল

নগদ ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

নগদ ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

পূর্ব শত্রুতার জের ধরে শহরের উত্তর মৌড়াইল মৃত আশরাফ আলীর ছেলে জুয়েল মিয়া (৪০) ও শহরের দক্ষিণ পৈরতলার অহিদ মিয়ার ছেলে জালাল মিয়া (৩৭) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামরুজ্জামান কাজলকে বেধরক মারধর করে নগদ ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় আসামীগণ।

শহরের দক্ষিণ পৈরতলার মৃত আশরাফ আলীর ছেলে কামরুজ্জামান কাজল ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার বিবরণে জানা যায়, গত ১৯ আগস্ট মঙ্গলবার শহরের দক্ষিণ পৈরতলা ৩ রাস্তা মোড় সংলগ্ন পুকুরের সামনে থেকে উৎপেতে থাকা আসামি জুয়েল মিয়া ও জালাল মিয়া জানতে পারে কামরুজ্জামান কাজল ২ লাখ টাকা সিজার মিয়াকে দিতে তার বাড়ি থেকে রওয়ানা হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। খুন করার উদ্দেশ্যে আসামিগণ তার গলায় চিপা দিয়ে জিহ্বা বের করে শ্বাসরুদ্ধ করে প্রাণে মারার চেষ্টা করে এবং অপরাপর আসামিরা কিল, ঘুষিসহ দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। এসময় তার বাম হাতে থাকা মোবাইল সেট (স্যামসাং গ্যালাক্সি) যার মূল্য ১৬ হাজার টাকা এবং তার প্যান্টের ডানপার্শ্বের পকেট থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এসময় আসামিগণ ১০০ টাকার ৩টি নন জুডিসিয়াল অলিখিত স্ট্যাম্প বাহির করে কাজলের হাতে দেয়। সে কাগজে স্বাক্ষর করতে না চাইলে দেশীয় অস্ত্র ডেগার গলায় ধরে ভয়ভীতি প্রদর্শন করে অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পগুলোতে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় কাজলের কাছ থেকে। এক পর্যায়ে প্রাণ রক্ষার্থে চিৎকার করলে আশপাশের লোকজন (স্বাক্ষীগণ) দৌড়ে এসে তাকে উদ্ধার করে।

ঘটনার দীর্ঘ সময় পার হলেও আসামিদের কাছ থেকে অলিখিত ৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্প ও আসামিদের গ্রেপ্তার না করায় বর্তমানে কাজল নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে আদালতে দারস্থ হয়। মামলাটি বর্তমানে সদর মডেল থানায় তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

dainiksarod |