স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২১ মে ২০১৯
সর্বশেষ আপডেট : 9:58 pm
ধানের ক্রয় মূল্যে ভর্তুকি প্রদান সহ কৃষকের স্বার্থ রক্ষার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়াকার্সপার্টি বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা সারে ১১টার দিকে উপজেলার মির্জাপুর থেকে লাল পতাকা এবং ধানের গাছ নিয়ে মিছিলটি বের হয়। পরে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে হাতেহাত রেখে কয়েক শত সাধারন কৃষক অংশ গ্রহন করেন।
মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্সপার্টি বিজয়নগর উপজেলা শাখার সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,যুব মৈত্রীর আহ্বায়ক সম্পাদক সঞ্জয় পোদ্দার, কৃষক কুদ্দুস মিয়া,রায় মোহন চৌধুরী।
বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত না করা হলে কৃষক বাঁচবেনা। কৃষককে বাঁচাতে হলে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত।করতে হবে। প্রতিটি ইউনিয়নে কৃষকদেরর কাছ থেকে ধান ক্রয় করার জন্য ক্রয় সেন্টার খুলতে হবে। পাশপাশি বিদেশ থেকে চাল আমদানী বন্ধের জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী জানান।
Posted ৯:৫৬ পিএম | মঙ্গলবার, ২১ মে ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya