শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুইদিনেও উদ্ধার হয়নি মালামাল,পুলিশী অভিযান চলছে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:18 pm

দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুইদিনেও উদ্ধার হয়নি মালামাল,পুলিশী অভিযান চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

গত বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা শহরের কাউতলি এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণলংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

সংঘবদ্ধ ডাকাত দলটি কীভাবে দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে অনায়াসে ফিরে গেল- পুলিশ এখনও পর্যন্ত সেটির রহস্যও উদঘাটন করতে পারেনি। শহরে দিনদপুরে এমন চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার পর থেকেই স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে অভিযান চলছে।

ডাকাতির ঘটনার পর প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খানম সাংবাদিকদের জানান, বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দুইজন লোক গ্যাসের লাইন চেকআপ করবেন বলে বাড়িতে ঢুকেন। কিছুক্ষণ পর ছয়জন বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরপর তারা বাড়ির সবাইকে বেঁধে প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে। এ সময় ঘর থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার (১০ডিসেম্বর) অজ্ঞাত আটজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খানম। মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে রিগান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ডাকাতির ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। মালামালগুলো উদ্ধারে আমাদের অভিযান চলছে’।

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |