স্টাফ রিপোর্টার:
প্রিন্ট
সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
সর্বশেষ আপডেট : 8:00 pm
দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রত্যন্ত এলাকা গোসাইপুর গ্রামে শতাধিক দরীদ্র সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।আজ সোমবার বিকেলে গোসাইপুর-মনিপুর সেবা কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল।সংঘের সভাপতি জগদীশ আচার্যের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নবীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র,যুগ্ম সম্পাদক সঞ্জয় সাহা,আওয়ামীলীগ নেতা প্রনয় কুমার ভদ্র,বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক,বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,খোকন আচার্য প্রমুখ।পরে ১শ ২০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।
Posted ৮:০০ পিএম | সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya