শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
আধিপত্য বিস্তারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুরে

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনা উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

The Daily Sarod |