শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

দাওরায়ে হাদীস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় সুহিলপুরের রায়হান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   সর্বশেষ আপডেট : 2:27 pm

দাওরায়ে হাদীস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় সুহিলপুরের রায়হান

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রায়হান মিয়া।

 

গত ২৪ মার্চ  সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রায়হান মিয়া মোট ১০০০ নম্বরের মধ্যে ৮৮৭ নম্বর পেয়ে সর্বোচ্চ বিভাগ ‘মুমতাজ’ (জিপিএ-৫) অর্জন করেছেন। তার গড় নম্বর ৮৮.৭।

 

মেধাবী এই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি অত্র মাদরাসার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

 

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

নিজের এই সাফল্যে রায়হান মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাঁর অশেষ কৃপায় এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমার একার নয়; এর পেছনে আমার মা-বাবা, শিক্ষকবৃন্দ এবং পরিবারের সকলের দোয়া ও অনুপ্রেরণা রয়েছে।” তিনি ভবিষ্যতে দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

Posted ২:২৭ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

The Daily Sarod |