স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:42 pm
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর ছিল ব্রাহ্মণবাড়িয়ায় তিন পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের শেষ দিন। ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবেদন ফরম সংগ্রহ করেছিলেন।
শেষ দিনে মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা। দুপুরে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের কার্যালয়ে এই আবেদন পত্র জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মহিউদ্দিন খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাবেক যুগ্ন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ অপু, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহদাৎ হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন টিপু, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ ও বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ প্রমুখ।
Posted ৭:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya