স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 4:36 pm
খোলা জায়গায় নিরাপদ দূরত্বে রাখা খাদ্যসামগ্রীর প্যাকেট। সেই প্যাকেট একে একে এসে নিয়ে গেলেন কর্মহীন ও হতদরিদ্ররা। ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়া দেয়া হলো খাদ্যসামগ্রী।
জেলা শহরের পীরবাড়ি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার মাইশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক মানুষের কাছে এই খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
শনিবার বেলা ১১টার দিকে পীরবাড়ি এলাকায় তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজের সামনের খোলা জায়গা থেকে কর্মহীন ও হতদরিদ্ররা খাদ্যসামগ্রী নিয়ে যান। রফিকুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে খাদ্যসামগ্রী নেয়ার কার্যক্রম তদারকি করেন।
রফিকুল ইসলাম বলেন, করোনভাইরাসের প্রভাবে সারাবিশ্বে কর্মহীন হয়ে পড়েছেন খেটেখাওয়া মানুষগুলো। এদের অনেকেই কারো কাছে লজ্জায় হাত পাততে পারছেন না। তারা সবাই পরিস্থিতির শিকার। বৈশ্বিক এই দুর্যোগকালীন সময়ে আমাদের সবার উচিত এসব খেটেখাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানো।
এ সময় রফিকুল ইসলামের সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সমাজসেবক ও ব্যবসায়ী একরামুল হক রুবেল, সমাজসেবক মুজিবুর রহমান, আশিকুল ইসলাম তাহের, স্থানী মুরুব্বি হাজি নূর ইসলাম, নূরুল আমিন, জুরাল খান, আরামবাগের বিশিষ্ট সমাজ সেবক খোকন মিয়া সহ মাইশা এন্টারপ্রাইজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৬ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya