স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুকতাদীর চৌধুরীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের সাড়ে ৩শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
বিকেলে ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শাখাওয়াত হোসেন কামাল।
আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি খায়রুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যককে দেওয়া হয় ১০কেজি চাল, ১কেজি ডাল, এককেজি আলু, এক কেজি তেল ও জীবাণুনাশক সাবান।
Posted ৯:১০ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya