স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 7:02 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউসার এর উদ্যোগে মধ্যপাড়া মহল্লার ৩শ জনের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন
শুক্রবার সকালে আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামীলীগ নেতা এম এ এইচ মাহবুবুল আলম।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউসার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ৫নং ওয়ার্ডের কর্মহীন ৩শ নারী-পুরুষকে এ খাদ্য সহায়তা দেয়া হয়। সহায়তার মধ্যে রয়েছে ৭ কেজি চাল ২ কেজি আলু এবং ১ কেজি ডাল।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ১ হাজার কার্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
Posted ৫:০৩ পিএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya