শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

তিনশত বছরের প্রাচীন কালভৈরব মন্দিরে বার্ষিক যজ্ঞ মহোৎসব

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:43 pm

তিনশত বছরের প্রাচীন কালভৈরব মন্দিরে বার্ষিক যজ্ঞ মহোৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বছরের প্রাচীন শ্রীশ্রী কাল ভৈরব মন্দিরে চার দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। শনিবার (২০ মার্চ) জেলা শহরের মেড্ডায় মন্দির প্রাসকাল থেকে আনুষ্ঠানিক ভাবে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে চারদিন ব্যাপী মহাযজ্ঞ মহোৎসব এর উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। এসময় বাংলাদেশর বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিত পন্ডিতগন সহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় জীব জগতের কল্যাণ কামনায় সপ্তশতী মহাযজ্ঞ শুরুহয়। যজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দরা যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল,দূর্বা,বেলপাতা সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে অংশ গ্রহণ করেন।

যজ্ঞ অনুষ্ঠানের আয়োজকেরা  জানান, ৩শ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ীয় গ্রামের দূর্গাচরন আচার্য্য স্বপ্নাদিষ্ট হয়ে শহরের মেড্ডা এলাকায় তিতাস নদীর তীরে শ্রীশ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে জীব জগতের কল্যাণ কামনায় প্রতিবছর এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে।

যজ্ঞ অনুষ্ঠানের প্রধান পুরোহিত মধুসূদন চক্রবর্তী জানান, করোনামহামারীর কারণে সারাবিশ্বে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা কাটানোর জন্য আজকে পঞ্চমুন্ডা মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে। জীব জগতের কল্যাণ কামনায় যজ্ঞের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হবে। কারণ করোনার কারণে জাতি আজ খুবই হতাশাগ্রস্থ। করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীশ্রী চন্ডি মায়ের কাছে প্রার্থনা করছি। তিনি যেন আমাদেরকে মঙ্গল করেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেন।

মন্দিরে আসা ভক্ত এডভোকেট প্রণব কুমার দাস (উত্তম) জানান, আমি প্রতি বছর এই উৎসবে এসে সমবেত হই এবারো এসেছি পরিবার নিয়ে। শ্রীশ্রী কালভৈরব ও ভৈরবী মায়ের কাছে প্রার্থনা করছি তিনি যেন সকলবে ভাল রাখেন সুস্থ রাখেন। মহামারি করোনা থেকে যেন সবাই মুক্তি পায়।

কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত শ্রী নারায়ণ চক্রবর্তী জানান, চন্ডি শব্দ এসেছে চন্ড শব্দ থেকে। চন্ড মানে উগ্র। এই চন্ডকে স্ত্রীলিঙ্গ করে চন্ডী করা হয়েছে। উগ্রচন্ড সব সময় রাগান্বিত থাকেন। তাকে তুষ্ট করার জন্যেই মূলত প্রার্থনার আয়োজন।

তিনি বলেন,” শ্রীশ্রী চন্ডীর ১৩ টি অধ্যায় রয়েছে। সেখানে সাতশত স্লোক আছে। সাতশত স্লোকবলে একে সপ্তসতি রূপে আখ্যায়িত করাহয়। পঞ্চমুন্ড চন্ডী আছে তার সমস্ত অংশ বিশ্লেষন করলে সপ্তসতী রূপেই প্রকাশ পায়। তিনি আরো বলেন,আজ থেকে যজ্ঞ শুরু হয়েছে। আগামী তিনদিন আহুতির মাধ্যমে সপ্তসতী চন্ডী যজ্ঞ চলবে।

মন্দির কালভৈরব মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য্য জানান করুণা থেকে যেন মুক্তি পেতে পারি সেজন্য পঞ্চমুন্ডি মায়ের কাছে বিশেষ প্রার্থনা করা হবে। এবারে যজ্ঞ অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মানার বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হয়েছে যারা ভক্তবৃন্দ মন্দিরে আসছেন তাদেরকে মাক্স পরিধান সহ স্বাস্থ্যবিমার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি আরো বলেন,”যজ্ঞকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় দেশ বিদেশের ভক্তরা সমবেত হয়। এ বছর করোনা মহামারীর কারণে বিদেশী ভক্তদের সমাগম হচ্ছেনা। করোনার কারণে এবার কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজাঅর্চনা করা হচ্ছে।

এদিকে চারদিনব্যাপী যজ্ঞ উৎসবকে কেন্দ্র করে কালভৈরব মন্দির আশেপাশে বসেছে লোকজ মেলা। মেলায় নাগরদোলা সহ খেলনা সামগ্রী, মাটির সামগ্রী সহ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পিএম | শনিবার, ২০ মার্চ ২০২১

The Daily Sarod |