শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

তিতাস গ্যাস ক্ষেত্রের ফ্লেয়ার লাইনের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:42 pm

দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের। বৃহস্পতিবার বিকেলে ফ্লেয়ার লাইনে কনডেনসেট ওভার ফ্লু হয়ে ফ্লেয়ার লাইনে ও আশপাশে আগুন ধরে যায়। এই ঘটনায় তৌহিদ (৪৫) নামের অগ্নিদগ্ধ একজনকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের অগ্নিকান্ডের কারণে প্রায় আধা ঘন্টা গ্যাস উৎপাদন বন্ধ ছিল। কিন্তু বন্ধ থাকার ফলে জাতীয় গ্রিডে কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিতাস গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ কারি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু। তিনি জানান, অগ্নিকান্ডের কারণে তিতাস গ্যাসের তেমন কোন ক্ষতি হয়নি। এই অগ্নিকান্ডের ঘটনায় কারো কোন গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানীর মহাব্যবস্থাপক (অপারেশন) রেজাউল করিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিকাল ৪টার দিকে ফ্লেয়ার লাইনে কনডেনসেট ওভার ফ্লু হয়ে ফ্লেয়ার লাইনে ও আশপাশে আগুন ধরে যায়। আগুনের সংবাদ পেয়ে তিতাস গ্যাসের নিজস্ব দমকল বাহিনীর তিনটি ইউনিট চেষ্টা চালায়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে আরো তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি ইউনিট ও সরাইলের একটি ইউনিট সহ মোট ৬টি ইউনিট চেষ্টা করে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লেয়ার লাইনে মেরামতের কাজ চলছিল।

 

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

The Daily Sarod |