স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:23 pm
রােগী মৃত্যুর অভিযােগের সত্যতা যাচাই বা প্রাথমিক তদন্ত ছাড়া চিকিৎসকদের বিরুদ্ধে মামলা না নেয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতৃবৃন্দের। সােমবার সকালে জেলা পুলিশ সুপার মােহাম্মদ আনিসুর রহমানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন (বিএমএ), ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাে. আবু সাঈদের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ দাবি উপস্থাপন করেন বলে সাংবাদিকদের জানানাে হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর জেলা শহরের মুন্সেফপাড়ায় খ্রিস্টিয়ান মেমােরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসায়’ রােগীর মৃত্যুর অভিযােগে একটি মামলা দায়ের করা হয়।
চিকিৎসক নেতা আবু সাঈদ সাংবাদিকদের জানান, হাসাপতালে কােনা রােগী মারা গেলেই ভুল চিকিৎসার অভিযােগ এনে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। এভাবে অভিযাগের সত্যতা যাচাই বা তদন্ত না করে মামলা নিলে রােগীদের চিকিৎসা করবে কে? আমরা পুলিশ সুপারের কাছে পরবর্তীতে তদন্ত ছাড়া যেন কােনা চিকিৎসকদের বিরুদ্ধে মামলা না নেয় সেই দাবি জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
এ সময় আবু সাঈদের সঙ্গে জেলা সদর হাসপাতালের অর্থােপেডিকস্ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শ্যামল রঞ্জন দেবনাথ ও মেডিকেল অফিসার ডা. মাহফিদা আক্তার হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৮:২৩ পিএম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya