শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ঢাকায় প্রবাসীর বাসায় চুরি,চোরাই স্বর্ণ ক্রয় করায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 2:10 am

ঢাকায় প্রবাসীর বাসায় চুরি,চোরাই স্বর্ণ ক্রয় করায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩জন আটক

ঢাকার মধ্যবাড্ডায় এক প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ে সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি জুয়েলার্সে চোরাইকৃত স্বর্ণের আসামী মর্জিয়া বেগমকে সাথে নিয়ে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সহায়তা করেন।

আটককৃতরা হলেন, জেলার নবীনগর থানার বাঘাউরা গ্রামের মৃত বিমল চন্দ্র শিলের ছেলে বিকাশ শীল, সদর উপজেলার সুহিলপুর মীরহাটি গ্রামের অমূল্য দেবনাথের ছেলে বিধান দেব নাথ ও শহরের পাইকপাড়া এলাকার মৃত পরিমল দেবনাথের ছেলে পিন্টু দেবনাথ।

সদর মডেল থানার পুলিশ জানায়, ঢাকার বাড্ডায় ফ্লাট বাসা ভাড়া করে ফারুক আহমেদ নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তান বসবাস করে আসছেন। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় প্রবাসীর স্ত্রী মার্জিয়া ইসলাম ইভা নামের এক কলেজ ছাত্রীকে সাব লেট রাখেন। ওই ফ্লাটে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এই ঘটনা পুলিশকে জানানো হয়। বিষয়টি সন্দেহ হলে সাবলেট মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বর্ণালঙ্কার চুরির কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসে বাড্ডা থানা পুলিশ।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ আসামীর চুরি হওয়া স্বর্ণ বিক্রয় করা জুয়েলারি দোকান সে নিজেই দেখিয়ে দেয়৷ স্বর্ণগুলো ক্রয় করে রাখা দোকানদার প্রথমে অস্বীকৃতি জানায়। কিন্তু তার দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় তারা স্বর্ণগুলো ক্রয় করে রেখেছেন। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনজনকে আটক করা হলেও স্বর্ণালঙ্কার গুলো উদ্ধার করা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, চুরি করা স্বর্ণ নিয়ে আসামী মার্জিয়া গত ২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া আসেন এবং ৩তারিখ মহালক্ষী জুয়েলার্স ও ডিএসপি জুয়েলার্সে স্বর্ণগুলো বিক্রয় করে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box

Posted ২:১০ এএম | বুধবার, ২০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |