নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : 8:09 pm
ডেঙ্গু প্রতিরোধ, নবীন উদ্যোক্তা ও সাংস্কৃতিক বিকাশে তারুণ্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভার কমিউনিটি হলে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক শংকর কুমার বিশ্বাস।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক সজীব দত্ত, ছায়ানটের শিল্পী ও ছায়াবিথীর সঙ্গীত প্রশিক্ষক বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী তাপসী রায়, সংস্কৃতিকর্মী ও জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্য। সভায় বক্তারা নবীন উদ্যোক্তা তৈরী, সাংস্কৃতিক বিকাশে তারুণ্যকে এগিয়ে আসা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
কর্মশালায় শতাধিক ছাত্র-ছাত্রী, পেশাজীবী ও নবীন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তাপসী রায়, জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষনার্থী অর্পা মিত্র ভৌমিক,অšে¦ষা পাল। তাদের সাথে তবলায় সহযোগিতা করেন বাবুল মালাকার।
Posted ৮:০৯ পিএম | শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya