শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ডিসি রিতা দিলেন নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:00 pm

ডিসি রিতা দিলেন নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী উপহার

ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর আয়োজনে করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১শ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের কাজি পাড়াস্থ আইডিয়াল স্কুল মাঠে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কৃতি সন্তান সৈয়দা ফারহানা কাউনাইনের নিজস্ব উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবন্ধীদের কল্যাণে গড়া সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সময় প্রত্যেককে ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ছোলা ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয়।

জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপেজলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।

ড্রীম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও নরসিংদী জেলার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ২:০০ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

The Daily Sarod |