বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে মাদক বেচাকেনার সময় বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি ও ৯৫০পিস ইয়াবা সহ সোহাগ মিয়া (৩৫)নামের নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাধিকা বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়। অভিযানে ডিবি পুলিশের মনোগ্রাম সংযুক্ত ১টি জ্যাকেট, ১টি রেইনকোট, ১টি লাঠি ও ১টি ল্যাপটপ উদ্ধার করে। আটক সোহাগ পৌর এলাকার কাউতুলী উত্তর পাড়ার সাদির চৌধুরীর ছেলে।
একই অভিযানে শাহিনা বেগম (২৮) ও নাজিরা আক্তার ওরফে আছমা বেগম(২২) নামের দুই যুবতীকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দার পরিদর্শক জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সুলতানপুর ইউনিয়নের রাধিকা অভিযান পরিচালনা করা হয়। রাধিকা বাজার সংলগ্ন ধন মিয়া ম্যানশনের দোতলায় ভাড়াটিয়া সোহান মিয়ার ঘরে অবস্থানরত মাদক ব্যবসায়ী সোহাগ মিয়াকে ১টি ’32 পিস্তল (USAলেখা ) ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। অভিযানকালে সোহাগের পার্শ্ববর্তী রবিউলের ঘরে তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা, পুলিশের মনোগ্রাম সংযুক্ত ১টি জ্যাকেট, ১টি রেইনকোট, ১টি লাঠি ও ১টি ল্যাপটপ উদ্ধার করে।
এসময় রবিউল নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়।
এই ঘটনায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাফি/-
Posted ৮:১৪ পিএম | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya