স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে শ্রীঘরে পাঠানোর প্রতিবাদে জেলা মেডিকেল এসোসিয়েশন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতি চারদিনের কর্মসূচী পালিত হচ্ছে।
জেলা বিএমএ এর ভারপ্রাপ্ত সভাপতি চিকিৎসক সুখেন্দু বিকাশ তালুকদার স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল প্রাইভেট চর্চা বন্ধ থাকবে। ৫ জানুয়ারি রোববার দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মানববন্ধন এবং দুপুর ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকবে। ৬ জানুয়ারি সকল প্রাইভেট চর্চা বন্ধ এবং দুপুর ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকবে। ৭ জানুয়ারি চিকিৎসা নিরাপত্তাহীনতার কারণে সকাল থেকে সকাল সরকারি ও বেসরকারি চিকিৎসা সেবা বন্ধ থাকবে। তবে সকল ক্ষেত্রে জরুরী চিকিৎসা ও জরুরী অস্ত্রোপচার জেলা বিএমএ ভবনস্থ নিয়ন্ত্রন সেলের মাধ্যমে সমন্বয় করা হবে। চিঠিতে অনিয়মতান্ত্রিকভাবে উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত তিন চিকিৎসককে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির দাবিতে চারদিনের এই কর্মসূচীগুলো নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
জেলা বিএমএ, জেনারেল হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলা শহরের মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্টারগার্টেনের স্কুল শিক্ষিকা নওশীন আহমেদের মৃত্যুর ঘটনার মামলায় গত বুধবার শহরের মুন্সেফপাড়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ও পরিচালক ডিউক চৌধুরী, সেখানে কর্মরত চিকিৎস অরুনেস্বর পাল ও শাহাদাত হোসেনকে ভুল চিকিৎসায় মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।
এঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শহীদ ডাক্তার মিলন সভাকক্ষে জেলা বিএমএ এবং জেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির যৌথভাবে এক সভার আয়োজন করে। সভায় তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে আলোচনা হয়।
আলোচনা সভায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিন বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমএ’র সভাপতি সুখেন্দু বিকাশ তালুকদার স্বাক্ষরিত সিদ্ধান্তগুলো চিঠি আকারে একটি অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনেরর কাছে পাঠানো হয়।
Posted ৭:২৮ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya