শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ডিউক সহ তিন চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 3:00 pm

ডিউক সহ তিন চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সহকারী শিক্ষক নওশিন আহম্মেদ দিয়া (২৯) মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষক- অভিভাবকরা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নওশিন আহমেদ দিয়ার কর্মস্থল ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের শিক্ষক- অভিভাবকদের সাথে একাত্ম ঘোষণা করেন সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন সূর্যমুখী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সালমা বারী, ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মরিয়ম আক্তার, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জল সরকার, মারা যাওয়া শিক্ষিকার পিতা শিহাব আহমেদ গেন্দু ও স্বামী সাইফুল ইসলাম তিলক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রসুতি দিয়ার মৃত্যুর অভিযােগ এনে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর মারা যাওয়ার ১০দিন পরে ময়নাতদন্তের জন্য শুক্রবার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা শহরের শেরপুর কবরস্থান থেকে দিয়ার মরদেহ উত্তোলন করেন ময়নাতদন্ত করা হয়। কিন্তু মামলার পর আজও কোন অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়নি। আমরা দোষী চিকিৎসকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নওশিন আহম্মেদ দিয়া শহরের ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। গত ৪নভেম্বর শহরের খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের ‘ভুল চিকিৎসায়’ সে মারা যায়। এই অভিযোগে দিয়ার বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার খ্রীস্টিয়ান মেমারিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. ডিউক চৌধুরী ও তার ক্লিনিকের দুই চিকিৎসক অরুনেশ্বর পাল এবং মাে. শাহাদাৎ হােসেন রাসেল।

গত ৩০ অক্টোবর শিক্ষিকা দিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে সন্তান প্রসব করে। বাড়িতে ফিরে ৪ নভেম্বর অসুস্থ হয়ে হলে পুনরায় হাসপাতালটিতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে আসামিরা দিয়ার মৃত্যুর পর তার মুখে অক্সিজেন লাগিয়ে দ্রুত ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিল বলে অভিযাগ করা হয়েছে। পরবর্তীতে ঢাকার হাসপাতাল নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান দিয়া কয়েক ঘণ্টা আগেই মারা গেছেন।

 

Facebook Comments Box

Posted ৩:০০ পিএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

The Daily Sarod |