স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:45 pm
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৬৫) ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাটশালা এলাকা থেকে গত সোমবার(১ মার্চ) সকালে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে নামার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয় এক ব্যক্তি। ওই সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন, পরে তাকে পুলিশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তারপর ওই ব্যক্তিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়।
কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তি মারা গেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, গত ২দিন আগে অচেতন সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Posted ১১:৩২ পিএম | বুধবার, ০৩ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya