শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় লিজেন্ড গ্যাজেটস বিডির যাত্রা শুরু, ন্যায্য দামে মিলবে অথেনটিক সব পণ্য কুরবানির হাট কাঁপাবে নাসিরনগরের ‘কালো মানিক’ দেশের ১০ জেলায় তাপপ্রবাহ এবং ৮ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তায় ৬১০ মিলিয়ন ডলারের ঘাটতি রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরেও লোডশেডিং প্রাথমিকে আখাউড়ার সেরা বিদ্যালয় রাধানগর সড়ক দুর্ঘটনায় নয়, ছিনতাইকারিদের কবলে পড়ে খুন হন জাহানার বেগম ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ট্রেনের টিকিটসহ আটক দুই কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৭ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ

ট্রেনের টিকিটসহ আটক দুই কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ আটক দুই কালোবাজারিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা পৌণে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলকার কলেজপাড়ার আব্দুল হাকিম (৪৮) ও মৌড়াইলের কালু মিয়া (৩৮)। তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে জেলখানায় পাঠানো হয়।
রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ০১ নং প্লাটফরমের টিকিট কাউন্টারের সামনে হতে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রির সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ আসনের ১১টি টিকিট পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

dainiksarod |