শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ট্রাফিক সার্জেন্ট পেটালো বাস চালককে, প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 6:18 pm

ট্রাফিক সার্জেন্ট পেটালো বাস চালককে, প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চালককে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মারধরের অভিযোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘটুরা এলাকায় এ ঘটনা ঘটে। ফলে এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, বেলা পৌনে ১২টার দিকে ঘাটুরায় একটি যাত্রীবাহী লোকাল বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় পুলিশ সার্জেন্ট রাব্বির সঙ্গে বাসটির চালক সাদেক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সার্জেন্ট রাব্বি ড্রাইভারকে মারধর করলে শ্রমিকরা মহাসড়কে এলোপাথাড়ি বাস দাঁড় করিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনার জান্য রাব্বির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অবরোধের ফলে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে দুপুর সোয়া ১টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের একটা ভুল বোঝাবুঝির সুষ্টি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে ঘটনাটির নিস্পত্তি করা হবে।

Facebook Comments Box

Posted ৬:১৮ পিএম | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০

The Daily Sarod |