নবীনগর প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মেরকুটা গ্রামে আবাড়ির পাশের ঝোঁপঝাড় থেকে হোসনে আরা (২৫) নামে এক যুবতীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোসনে আরা ওই গ্রামের মৃত তাজু মিয়ার মেয়ে। গত ১৬ ডিসেম্বর থেকে সে নিখোঁজ ছিল।
বৃহস্পতিবার সকালে (৩১ ডিসেম্বর) স্থানীয়রা ঝোপঝাড়ের আড়ালে একটি পায়ের অংশ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবতীর গলিত লাশ উদ্ধার করে। তবে কি কারণে হত্যা নাকি ধর্ষনের পর এই হত্যার ঘটনা পুলিশ এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।
Posted ৭:৫৭ পিএম | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya