শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের যৌথ সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:53 pm

জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের যৌথ সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে হাম-রুবেলা ক্যাম্পেইন ও প্রশিক্ষণ বর্জনসহ টেকনিক্যাল পদমর্যাদা আদায়ের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মনির হোসেন ও গীতা
পাঠ করেন রাজিব চন্দ্র দাস।

এ যৌথ আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি আহবায়ক এম আব্দুল বাছেদ।

এছাড়া রাকিব উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন মনির হোসেন, মিজানুর রহমান, আবেদুল হোসেন, মোঃ কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, আলী আকরাম খন্দকার স্বপন, আলাল উদ্দিন, মো মামুন, মোঃ
আশরাফ, জসিম উদ্দিন, ফরহাদ উদ্দিন, জহিরুল কবির শিহাব, সালাউদ্দিন আহমেদ,
রুবলে মিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আসা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাম, রুবলো, ক্যাম্পেইন ও প্রশিক্ষণ বর্জনসহ টেকনিক্যাল পদ মর্যাদা যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত ন্যয্য দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবো। অন্যান্য সরকারি কার্যালয়গুলোর কর্মকর্তাদের টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে ১৬তম গ্রেড থেকে ১৩ গেডে চলে এসেছে। কিন্তু আমাদের পদমর্যাদা না পাওয়ার কারণে এখন তাদের সামনে আমাদের মুখ তুলেও দাড়াতে লজ্জা বোধ হয়।

বক্তারা আরো বলেন, টেকনিক্যাল মর্যাদা আমাদের প্রাণের দাবী। যতদিন পর্যন্ত এই টেকনিক্যাল মর্যাদা আদায় হবে না আমাদের জেলার নেতৃবৃন্দদের নিয়ে কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটি পরিষদের ডাকে সারা আমরা কঠিন আন্দোলন চালিয়ে যাব।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |