নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ আপডেট : 1:05 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য, চারুকলা, তালযন্ত্র বিভাগের ৪বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের সমাপনী পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরন দাসগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্য।
এরপর অনুষ্ঠিত হয় ২০২৬ শিক্ষাবর্ষে শিশু ও সাধারণ বিভাগের প্রথমবর্ষের প্রশিক্ষণার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরন দাসগুপ্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্য প্রশিক্ষক আল আমীন শাহীন, সঙ্গীত প্রশিক্ষক মনিকা আচার্য, গীটার প্রশিক্ষক ফরিদ হোসেন সাগর এবং আবৃত্তি প্রশিক্ষক বুশরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, অভিভাবকসহ ২ শতাধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৪ পিএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya