স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০
সর্বশেষ আপডেট : 4:46 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ত্রাণ তহবিল হতে ১৮০ জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় শহরের পুরাতন জেলখানা সংলগ্ন মুকবধির অফিসের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে উপহার সামগ্রী গ্রহণ করেন।
জেলা পরিষদের সদস্য ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রধান অতিথি থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে দেওয়া হয় পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, চিনি ও আটা সুজি।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল কবির,দি–ইউনাইটেড হসপিটালের ব্যবস্থপনা পরিচালক রাজিব হাসান, প্রশাসন হারিফ মিয়া,মজলিশপুর ইউপি সদস্য আব্দুল আউয়াল, নরেশ চন্দ্র ঋষিসহ প্রমুখ।
Posted ৪:৪৩ পিএম | শুক্রবার, ২২ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya