শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

জানাযা শেষে সম্পাদক নুরুল হোসেনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:16 pm

জানাযা শেষে সম্পাদক নুরুল হোসেনের দাফন সম্পন্ন

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রকাশক ও সম্পাদক নুরুল হোসেনের (৭৫)নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব মোঃ নূরুল হোসেন।

এর আগে মঙ্গলবার ঢাকায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।  বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার আগে তাঁর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও প্রয়াতের বড় ছেলে মাহবুব হোসেন শাহী। নামাজে জানাযায় ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের সাংবাদিকগন, সরাইল প্রেসক্লাবের সাংবাদিকগন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাযার পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তক অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বুধবার বাদ জোহর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের জমিদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানেই তাকে শায়িত করা হয়। নামাজে জানাযায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি,সাধারণ সম্পাদকসহ সুশীলসমাজ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে  দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেনের মৃত্যুতে দুইদিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। শোক কর্মসূচীর মধ্যে ছিল বুধবার প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের কালো ব্যাজধারণ এবং বৃহস্পতিবার বিকেল ৫টায় (বাদ আসর) প্রেসক্লাবে মিলাদ মাহফিল।

উল্লেখ্য সাংবাদিক নুরুল হোসেন তাঁর শৈশব কাটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে। তিনি পড়া লেখা শেষ করে ১৯৬৭ সালে ওই গ্রামের গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রথম প্রকাশিত পত্রিকা ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সাংবাদিকতায় যাত্র শুরু করেন। তিনি ছাত্র জীবনে ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০১৯

The Daily Sarod |