ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 5:36 am
ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে দেশবরেণ্য আলেম ও ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
এতে সরাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের দায়িত্বে অবহেলা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত শেষে তিন সদস্যের কমিটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দেয়।
ওই রিপোর্টে দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের দায়িত্ব ছিল তদন্ত করা। তদন্ত শেষ করেছি। পরবর্তীতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে।
জানা গেছে, ওসি শাহাদত ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না। তিনি অন্য স্থানে ছিলেন। কিন্তু তিনি দাবি করেন, ঘটনার সময় ওই স্থানে ছিলেন। মোবাইল ফোনে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান অন্য জায়গায় শনাক্ত করা হয়।
গত ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটে। এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।
সূত্র- আমাদের নতুন সময়
Posted ৫:৩৬ এএম | সোমবার, ০৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya