শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 4:37 pm

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)) মোঃ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া এবং মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। বক্তব্য রাখেন মৎস্যজীবী নির্মল মল্ল বর্মন ও অজিত কুমার দাস।

Facebook Comments Box

Posted ৪:৩৭ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

The Daily Sarod |