শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ছোটমেরুং আনসার ব্যাটালিয়নে অপারেশনাল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৯ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 9:45 pm

ছোটমেরুং আনসার ব্যাটালিয়নে অপারেশনাল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার ছোটমেরুং এ অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে ২১তম রিক্রুট ব্যাটালিয়ন আনসার সদস্যদের সপ্তাহব্যাপী অপারেশন উত্তোরনের আওতায় পার্বত্য অঞ্চলে অপারেশনাল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগিয়ে চলছে দুর্বার গতিতে। এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, ছোটমেরুং, দিঘীনালা, খাগড়াছড়ির সদর দপ্তরে নবীন ৩০ জন সদস্যের গত ০৯ জুলাই থেকে শুরু হওয়া পার্বত্য এলাকায় “অপারেশনাল কার্যক্রম” প্রশিক্ষণ সঠিক দূরত্ব বজায় রেখে গত ১৫ জুলাই শেষ হয়। প্রশিক্ষণে শিক্ষনীয় বিষয়গুলো আলোচনা করা হয়।

যেমন- বাহিনীর ইতিহাস, আনসার ব্যাটালিয়নের উৎপত্তি, র‍্যাংক- ব্যাজ, শরীর চর্চা, ড্রিল, গেম, আচরণ, লঘুদণ্ড, গুরুদন্ড, অপারেশন উত্তোরণ, পার্বত্য এলাকায় অপারেশনের কৌশলবলী, অস্ত্র খোলা জোড়া, ক্রোলিং, কেমোফ্লেজ, বাংকারের ভেতর লুকানো ইত্যাদি।

সমাপনী দিনে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন এবং পর্যালোচনা করেন।

এছাড়া প্রশিক্ষণের বিভিন্ন ক্লাসে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক তৌফিক আনোয়ার,কোম্পানি কমান্ডার রাজীব হোসাইন ও মাসুম বিল্লাহ।

প্রশিক্ষণটির সমাপনী দিনে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন- প্রশিক্ষণ যত কঠিন, সফলতা তত বেশি। প্রত্যেকটি সৈনিককে অপারেশনের প্রতি মনোযোগী হতে হবে যাতে করে যেকোনো ধরনের প্রতিকূল পরিবেশে শত্রুকে ঘায়েল করা যায়। তাই অপারেশনের কৌশলগুলি খুবই মনোযোগের সহিত শিখতে হবে।

ভবিষ্যতে এ ধরনের আরো নতুন নতুন প্রশিক্ষণ যাতে চালু করতে পারেন এ আশাবাদ ব্যক্ত করে অধিনায়ক তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | সোমবার, ১৯ জুলাই ২০২১

The Daily Sarod |