বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 12:42 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিদ্যালয়ের তোরণ ভেঙ্গে খোরশেদ আলম (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামে।
এই ঘটনায় রাসেল মিয়া নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের ছেলে আমিরুল ইসলাম এইবার এসএসসি পরীক্ষার্থী।
রোববার বিকেলে উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের খোরশেদ আলম তার ছেলের পরীক্ষার আসন দেখতে যায়। যাওয়ার পর স্কুলের গেইট বন্ধ থাকায় তিনি তোরণের নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থী তোরণের উপরে উঠে ভিতরে ঢোকার চেষ্টা করলে তোরণের উপরী অংশ ভেঙ্গে পরে নিচে দাঁড়ানো খোরশেদ আলমের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
রাফি/–
Posted ৯:২৫ পিএম | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya