শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ছিনতাই হওয়া সোয়েটার ভর্তি কাভার্ড ভ্যান নবীনগরে আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:21 pm

ছিনতাই হওয়া সোয়েটার ভর্তি কাভার্ড ভ্যান নবীনগরে আটক

সাড়ে ৭হাজার পিছ সোয়েটার সহ ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আটক করা হয়েছে। এসময় আটক করা হয় কাভার্ড ভ্যানটি ছিনতাইকরা তিন ছিনতাইকারীকে। উদ্ধার হয়েছে সাড়ে ৭হাজার পিছ সোয়েটার ও কাভার্ড ভ্যানটির ড্রাইভার এবং হেলপার।

আটক ছিনতাইকারীরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরের দেওয়ান মিয়ার ছেলে মো. সোহাগ (২১), দক্ষিণ কেরানীগঞ্জের পার্ক গেন্ডারিয়া এলাকার আব্দুস সাত্তার শরীফের ছেলে মিঠু শরীফ (৩৩) ও গাইবান্ধার বাদিয়া খালির ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৩০)।

বৃহস্পতিবার সকালে এই খবর নিশ্চিত করেছে নবীনগর থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারী সাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাড়ে ৭হাজার সোয়েটার ভর্তি একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়। এসময় ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেধে তাদের সাথেই তুলে নেয় ছিনতাইকারীরা। পরদিন বুধবার সারাদিন কাভার্ড ভ্যানটি নিয়ে তারা কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ঘুরে সোয়েটার গুলো সুযোগ মতো নামানোর জন্যে। কিন্তু কোথাও নামানোর সুযোগ না পেয়ে কাভার্ড ভ্যানটি নবীনগরে নিয়ে যায়। পথিমধ্যে উপজেলার শ্যামগ্রাম এলাকায় কাভার্ড ভ্যানের তেল শেষ হয়ে যায়।

তিনি বলেন, তেল শেষ হয়ে যাওয়ায় কাভার্ড ভ্যান থেকে সোয়েটার গুলো নামানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভেতরে হাত-মুখ বাঁধা অবস্থায় ড্রাইভার ও হেলপারকে এবং সাড়ে ৭হাজার পিছ সোয়েটার উদ্ধার করে বুধবার রাত ১২টার দিকে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |