স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৬ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 9:17 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান নিজ বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে জেলা শহরের মেড্ডায় এই ঘটনা ঘটে৷ নিহত মোখলেছুর রহমান জেলার সরাইল উপজেলার তারাখলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেন। আজ দুপুর দেড়টা পর্যন্ত তিনি আদালতে ছিলেন। বাসায় গিয়ে ছাদের ময়লা পরিস্কার করতে গিয়ে দু’তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান ছাদে তার ছেলেকে সাথে নিয়ে ময়লা পরিস্কার করতে গেলে রেলিং ভেঙে নিচে পড়ে যান। এই ঘটনায় তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
Posted ৯:১৭ পিএম | সোমবার, ২৬ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya