স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 10:20 pm
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নিছার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক মুনির হোসেন।
শারীরিক সমস্যা জনিত কারণে গত ১৩জুলাই চৌধুরী আফজাল হোসেন নিছারকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ইতিপূর্বে উনার সহধর্মীনি ও উনার দ্বিতীয় ছেলে এজাজ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তার পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি হাইপারটেনশন, শ্বাসকষ্ট ও ফুসফুস সমস্যায় ভুগছিলেন।
রাফি/–
Posted ১০:১৩ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya