শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

‘চেয়ারম্যান মাদকাসক্ত, নারী মেম্বারকে করেছেন জুতাপেটা’-দাবি ইউপি সদস্যদের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:41 pm

‘চেয়ারম্যান মাদকাসক্ত, নারী মেম্বারকে করেছেন জুতাপেটা’-দাবি ইউপি সদস্যদের

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১জন ইউপি সদস্য। এসময় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আসলাম মৃধার বিরুদ্ধে অপসারণ ও অনাস্থা দিয়েছে ইউপি সদস্যরা। চেয়ারম্যানকে মাদকাসক্ত বলেও দাবি করেন তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী তিন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

উপস্থিত ইউপি সদস্যরা হলেন, মো. অলিউল্লাহ, ২নং ওয়ার্ডের বাছির মোল্লা, জহিরুল ইসলাম, ফোরকান আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিটন, কামাল মিয়া, লিলি বেগম, আম্বিয়া বেগম ও দোলেনা বেগম।

এতে ২নং ওয়ার্ড সদস্য বাছির মিয়া বলেন, ইউনিয়ন চেয়ারম্যান এম আসলাম মৃধার নিজে মাদকাসক্ত ও মাদক বেচাকেনা করেন। এছাড়া তিনি টিআর কাবিখার টাকা আত্মসাৎ করেন। জন্ম-মৃত্যু সনদ প্রদানেও তিনি অতিরিক্ত টাকা নেন। ৯নং ওয়ার্ড মেম্বার ও তিন নারী মেম্বার চেয়ারম্যানকে এসব বিষয়ে জিজ্ঞাস করলে তিনি লিলি বেগম নামের এক নারী মেম্বারকে জুতাপেটা করেন। পরিষদের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসকের বরাবর অভিযোগ জানিয়েছি। এছাড়াও আমরা সকল ইউপি সদস্যরা সভা করে অর্থ আত্মসাৎ ও অশালীন কাজের বিরুদ্ধে অপসারণ এবং অনাস্থা প্রদানের রেজ্যুলেউশন করেছি।

সংবাদ সম্মেলনে নারী ইউপি সদস্য লিলি বেগম বলেন, চেয়ারম্যানকে আমাদের বরাদ্ধের বিষয়ে জিজ্ঞাস করে ছিলাম। তখন তিনি আমাকে জুতা পেটা করেন। এসময় আমার সাথে ২নং ওয়ার্ড সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা কর্মরত বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |