শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চিনাইরে ইসলামী ব্যাংকের ১৩৬তম আউটলেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:39 pm

চিনাইরে ইসলামী ব্যাংকের ১৩৬তম আউটলেট উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩৬তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চিনাইর বাজারের এই আউটলেটের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের সাংসদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. মাহবুব এ-আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব আহমেদ (বাবুল), আনুদিপ গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান মো. মোস্তফা, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে অধ্যক্ষ মকবুল আহমেদ ও আনুদিপ গ্রুপের মহাব্যবস্থাপক এন এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব পল্লী উন্নয়ন উইং মোঃ মোশারফ হোসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মো. বজলুল হক। অনুষ্ঠান সার্বিক সমন্বয় করেন আনুদিপ গ্রুপের ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ এম আমজাদ চৌধুরী রনু।

প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি বলেন, দেশের উন্নয়ন যে হচ্ছে, এটা দেখা যায় ও তার প্রমান পাওয়া যায়। বর্তমান ডিজিটাল যোগে জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষে আজ ব্যাংকগুলো মানুষের কাছে আসছে। ব্যাংক গুলো আরও সেবা দিতে তাদের তৎপরতা বাড়ছে। মানুষের আগ্রহ বাড়ছে ব্যাংকের প্রতি বিদেশ থেকে পাঠানো টাকা নিরাপদে উত্তোলনের জন্য।

তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যে স্কুল-কলেজের ছেলেমেয়েরা উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারে সে দিকে ব্যাংক গুলোকে মনোযোগ দিতে হবে। ছেলেমেয়েরা যেন ব্যাংকের সঞ্চয় করতে পারে সেদিকে ব্যাংকগুলোকে সেই সুবিধা বাড়াতে হবে। তিনি বলেন, ইসলামী ব্যাংক সহ সবগুলো ব্যাংক কর্তৃপক্ষকে কৃষকদের সহযোগিতা বা প্রণোদনা দেওয়ার দিকে খেয়াল দিতে হবে।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |