শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চাচাতো বোনকে প্রেমের প্রস্তাব,নাসিরনগরে আপন ভাতিজাকে হত্যা করলো চাচা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 5:53 pm

চাচাতো বোনকে প্রেমের প্রস্তাব,নাসিরনগরে আপন ভাতিজাকে হত্যা করলো চাচা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় শান্ত (২০) নামের আপন ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা করেছে চাচা। শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শঙ্করদাহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শান্ত ওই এলাকার মাহফুজ মিয়ার ছেলে। এই ঘটনায় চাচা আক্কাস মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আক্কাস মিয়া দীর্ঘ প্রায় ২৬ বছর সৌদি আরবে প্রবাসী ছিলেন। সৌদি আরবে অবস্থা খারাপ থাকায় আড়াই বছর আগে দেশে ফিরেছেন। গত এক বছর যাবত আক্কাস মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে ফাহিমাকে প্রেমের প্রস্তাব সহ নানান ভাবে উত্যক্ত করতো তারই আপন বড় ভাইয়ের ছেলে শান্ত। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করেন ও আক্কাসের মেয়ে ফাহিমা ৯ম শ্রেনীতে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন। ফাহিমাকে শান্ত উত্যক্ত করার বিষয়ে পরিবার ছাড়াও এলাকার শালিসকারকদের জানিয়েছিলেন আক্কাস। কিন্তু তাতেও কাজ হয়নি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফাহিমা প্রাইভেট থেকে ফেরার পথে শান্ত তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায়। সেখান থেকে ফাহিমা ধস্তাধস্তি করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ফাহিমা তার মাকে বিস্তারিত জানায়। ফাহিমার মা ঘটনাটি আক্কাস মিয়াকে জানালে, শুক্রবার রাতে আক্কাস ছুরি নিয়ে পাশের বড় ভাইয়ের ঘরের দরজা খুলতে বলে। এসময় আক্কাসের বড় ভাইয়ের স্ত্রী দরজা খুলে দিলে ঘরের মেঝেতে শুয়ে থাকা ভাতিজা শান্তকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় শান্তকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আকন্দ জানান, এই ঘটনায় ঘাতক চাচা আক্কাস মিয়াকে তার নিজ ঘর থেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৩ পিএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

The Daily Sarod |