স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 9:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় ৭টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেন আখাউড়া জংশনে যাত্রা বিরতী শেষে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে। চলন্ত ট্রেনটিতে ওই ব্যক্তি উঠতে গিয়ে নিচে পড়ে যায়। এসময় তার মাথা ট্রেনের নিচে কাঁটা পড়ে মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান ওসি শ্যামল কান্তি দাস।
Posted ৯:২৫ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya