শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ঘরে প্রতিবন্ধী স্বামীকে রেখে বাইরে মানসিক প্রতিবন্ধী নারী, ঝোপঝাড়ে ধর্ষণ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:39 pm

ঘরে প্রতিবন্ধী স্বামীকে রেখে বাইরে মানসিক প্রতিবন্ধী নারী, ঝোপঝাড়ে ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালপুরের এই ঘটনায় বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ওয়াজিব উল্লাহ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওয়াজিব উল্লাহ উপজেলার লালপুরের হোসেনপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে। সে উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজ-রসুনের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের এক পঙ্গু শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি নদীতে মাছ শিকার করে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছে। তার স্ত্রীও মানসিক প্রতিবন্ধী হওয়ায় রাত বিরাতে ঘর থেকে বেড়িয়ে এলাকায় ঘুরাঘুরি করে। তার স্ত্রীর মানসিক সমস্যার কথা এলাকার সবাই অবগত আছেন। মঙ্গলবার (১৬জুন) রাত ৮টার দিকে মানসিক প্রতিবন্ধী সেই নারী ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরাঘুরি করছিল। এসময় ওয়াজিব উল্লাহ নামের পাশের গ্রাম হোসেনপুরের এক ব্যক্তি সেই প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে স্থানীয় লালপুর এসকে দাস উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপঝাড়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলে ওয়াজিব উল্লাহকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়। ওই মানসিক প্রতিবন্ধী নারী বাড়িতে গিয়ে ঘটনাটি বলে তার পরিবারের কাছে। পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ এসে ওয়াজিব উল্লাহকে রাতেই আটক করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ১১:০৫ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

The Daily Sarod |