স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 8:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গাছ থেকে পড়ে রফিক চৌধুরী (৪৫) নামে এক গাছ পরিস্কার করার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে।
নিহত রফিকের চাচা লিটন মিয়া জানান, দুপুরের দিকে সাদেকপুর এলাকার চিলোকুট গ্রামের জব্বার আলীর নারিকেল গাছ পরিষ্কার করছিলেন রফিক। এ সময় হঠাৎ করে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ৮:৪৭ পিএম | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya