স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২০
সর্বশেষ আপডেট : 12:35 pm
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা হাসান সারোয়ার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার রাতে তারাবি নামাজের পর শহরের কাজিপাড়া দরগাহ্ পুকুরের উত্তর পাড় সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক আয় বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রীর মাঝে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ২কেজি আটা, ১লিটার সয়াবিন তেল, ১কেজি বুট, ১কেজি লবন, একটি সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান জগলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, আরিফুর রহমান আরিফ, ইমন শাহ্ প্রমুখ।
প্রথম রমজান শুরু হবার পর তিনি প্রতিদিন নীরবে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় থাকা হাজারের অধিক অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
ভিপি হাসান সারোয়ার বলেন, করোনা প্রভাবের কারণে অনেক কর্মজীবি মানুষ এখন গৃহবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী অনুপ্রেরণায় ইতিমধ্যে ১২০০জন আয় বঞ্চিত ও অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছি। এই ক্রান্তিকালে দেশের মানুষের উপকারে আসতে পারায় আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। পুরো রমজান মাস জুড়েই এ ত্রান সহায়তা অব্যাহত থাকবে।
Posted ১২:৩৫ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya