শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গণমানুষের নেতা ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:01 am

গণমানুষের নেতা ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

প্র‍য়াত মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর সকালে চারদিকে যখন বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এ সময় খবর আসে মুক্তিযোদ্ধা ছায়েদুল হক আর নেই। ৭৫ বছর বয়সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ছায়েদুল হকের জন্ম ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাধীন পূর্বভাগ গ্রামে। তার মায়ের নাম মেহের চান্দ বিবি ও বাবার নাম মোহাম্মদ সুন্দর আলী।

১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন ছায়েদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেওয়ার পর এলএলবি পাস করে আইন পেশায় নিজেকে যুক্ত করেছিলেন তিনি।

১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সক্রিয় হওয়ার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ভারতের ত্রিপুরার লেম্বুছড়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে অস্ত্র ও গোলাবারুদের উপর প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ছায়েদুল হক।

১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালে মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছায়েদুল হক।

Facebook Comments Box

Posted ১২:০১ এএম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |